শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় ১৮০০ পিস ইয়াবা সহ আটক ১

১৭১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় মোটর সাইকেলে পাচারকালে ১৮০০ পিস ইয়াবা সহ আব্দুর শুক্কুর নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে লামা থানা পুলিশ। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ।

ইয়াবা সহ আটক আব্দুর শুক্কুর (৩৭) আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাগান পাড়ার হাবিবুর রহমান ও সাবেকুন্নাহার এর ছেলে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক নাইমুল হক বলেন, বিকেল সাড়ে ৩টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে লামা চকরিয়া সড়কের লাইনঝিরি মোড়ে অবস্থান নিই। এসময় হলুদ রংয়ের টিভিএস এপাসি মোটর সাইকেলে করে আলীকদম হতে আব্দুর শুক্কুর (৩৭) নামে ব্যক্তি আসলে আমরা তাকে গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় তার হস্তগত মোটর সাইকেলের হেডলাইট বক্স থেকে পলিথিন ও নীল পলিব্যাগে মোড়ানো ১০টি প্যাকেটে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর শুক্কুর ও তার মোটর সাইকেল (কক্সবাজার-ল ১১ ১৩৭৮) আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এই বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।