শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় অবৈধ বালু উত্তোলনে ১জনকে জেল, ১ জনকে জরিমানা

১৮৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম। গত শনিবার বিকেল ৩টায় এই অভিযান চালানো হয়।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সেলু মেশিন ভেঙ্গে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, লামার সরই ইউনিয়নের আব্দুছ সালাম পাড়ার হাবিবুর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে এনামুল হক (৪০) ও একই এলাকার মৃত কালা মিয়া ও বকুল জান এর ছেলে আব্দছ সালাম (৭২)।

সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ঘ) ধারা লঙ্ঘন করায় ১৫/১ ধারায় এনামুল হক কে ১ মাসের জেল ও আব্দুছ সালাম কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রায় ১০ হাজার ফুট বালু জব্দ করা হয়েছে।