শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে জাতীয় যুব দিবস পালিত

১৩৭

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি রাজস্থলীতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বুধবার সকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে জাতীয় যুব দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমার সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।

আলোচনায় বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কা-ারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, কৃষি অফিসার আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন সহ যুবক যুবতি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।