শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গা সেনা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

কেক কাটা, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনে পালিত হলো গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা জোন সদরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসির হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।

এসময় লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ মাহমুদুন্নবী। সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরাসহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গুইমারার রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে।