শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশের কুইক টিম গঠন

১৯৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচীতে নাশকতা ঠেকাতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে কুইক টিম গঠন করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে কাপ্তাই থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে কাপ্তাই বড়ইছড়ি সদর, উপজেলার লগগেইট, শিলছড়ি, রেশম বাগান চেকপোস্টের মোড়ে মোড়ে পুলিশের বিশেষ টিম অবস্থান নিয়েছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, প্রতিটি পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এবং কাপ্তাই থানা পুলিশের একটি বিশেষ কুইক রেসপন্স টিম মাঠে রয়েছে। যেন কোথাও কোন সমস্যা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। এসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন(ওসি)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।