শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সাংবাদিকদের উপর হামলায় উদ্বেগ জানিয়ে রাঙ্গামাটিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

১৭১
আরিফুর রহমান

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলায় উদ্বেগ জানিয়ে রাঙ্গামাটিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনসুর আহমেদ এর সঞ্চালনায়  মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলি, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, মৎসজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া,  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান সহ জেলায় কর্মরত সাংবাদিক ও সরকার দলীয় সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এসময় সাংবাদিক নেতারা বলেন, ২০০৫ সাল থেকে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার সূচক কমেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।