শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে দক্ষিণ রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সভা

১৮২

মোঃ কবির হোসেন, কাপ্তাই

কাপ্তাইয়ে দক্ষিণ রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই আপষ্টিম জেটিঘাট প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান কন্ট্রাক্টরের সভাপতিত্বে এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর হোসেন চৌধুরী ও নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান। এসময় বক্তব্য রাখেন, রানীরহাট ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাবেক সভাপতি মোঃ আবু তাহের, কাপ্তাই সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, দক্ষিণ রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সমিতির সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মাহাবুব আলম, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, আমাদের পরিবারের অনেক লোক বা মালিক আছে একটি গাড়ি দিয়ে সংসার চলে। যদি গাড়িটি হরতালকারী বা দুষ্কৃতিকারী আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তাহলে তার সংসারের অবস্থা কেমন হবে। এসময় সজাগ থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

পরে বার্ষিক সাধারণ সভার ২য় অধিবেশনে উক্ত সমিতির হিসাব নিকাশ পেশ করা হয়।