শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামা মৎস্যজীবী লীগের নতুন কমিটি

১৫২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥ 

বান্দরবানের লামায় আওয়ামী মৎস্যজীবী লীগের ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নবগঠিত কমিটি লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল কে ফুল দিয়ে বরণ করে নেয়ার মধ্য দিয়ে এই কমিটি আত্মপ্রকাশ করে। বান্দরবান জেলা মৎস্যজীবী লীগের সভাপতি প্রফেসর আল আমিন ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়া স্বাক্ষরিত নতুন আহ্বায়ক কমিটি গত ২০ অক্টোবর অনুমোদিত হয়। 

সৌজন্য সাক্ষাতে গেলে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সবাইকে আওয়ামী লীগের সহযোগী হিসাবে কাজ করার অনুরোধ করেন।

কমিটিতে মোঃ তসলিম উদ্দিন ভূঁইয়া আহ্বায়ক, হেদায়েত উল্লাহ, মনজুর আলম, উথোয়াই প্রু মার্মা, শামসুল আলমকে যুগ্ম আহ্বায়ক, হরি দাশ সদস্য সচিব, মোঃ শাহ আলম, কালা দাশ, মোঃ আব্দুর রহিম, মোঃ আমজাদ, আনন্দ দাশ, সোনা রঞ্জন নাথ, মোঃ ইউনুছ, মোঃ রুপন ও বিজয় দাশ কে সদস্য করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা দলের জেলা শাখার সভাপতি প্রফেসর আল আমিন ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেইসঙ্গে তারা যেন নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সে ব্যাপারে সবার কাছে দোয়া চেয়েছেন।