শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

নানিয়ারচরে মংখোলা পূর্বারাম বন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

৩০৯

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মংখোলা পূর্বারাম বন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে এলাকাবাসীদের আয়োজনে মহতী পূণ্যানুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ভিক্ষুসঙ্ঘরা সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় সুত্রপাত ও ধর্মদেশনা প্রদান করেন।
বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীর চাকমা’র সভাপতিত্বে ধর্মীয় সভায় স্থানীয় এমপি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার।

এছাড়াও ৩নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, ইউপি সদস্য মংসানু মার্মা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুফান চাকমা, বুড়িঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, ভূমি দাতা প্রনতি রঞ্জন খীসা সহ বিভিন্ন জায়গা থেকে আগত পূর্ণ্যার্থীরা সভায় অংশগ্রহণ করেন।