শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে আসামীর বাড়ি থেকে ভিকটিম উদ্ধার

১৫৬

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে মানবপাচার মামলার ভিকটিম রাজু তঞ্চঙ্গ্যাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ী থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক মোঃ রিজওয়ানুল ইসলাম জানান, রাজু তঞ্চঙ্গ্যা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে আদালতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, বুধবার সকালে রাজু তঞ্চঙ্গ্যাকে উপজেলার বাস টার্মিনাল থেকে মামলার আসামী সাদ্দাম হোসেন ও মোঃ ইয়াকুব মিলে বাইকে করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালামের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে কিল-ঘুষি মারা হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম সহ তিন ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করেন রাজু তঞ্চঙ্গ্যার স্ত্রী। স্বামীকে মিয়ানমারে পাচার করার চেষ্টার অভিযোগে জেলা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক জেবুন নাহার আয়েশা মামলাটি আমলে নিয়ে রাজু তঞ্চঙ্গ্যাকে পাচার করার অভিযোগ তদন্ত এবং তাঁকে উদ্ধারের জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।