শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড় কৃষি অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ

১৮৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়র ক্ষুদ্র ও প্রান্তিক ২৮০জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সানাউল্লাহ্ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন এর সভাপতিত্বে চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। স্বাগত ব্যক্তব্য প্রদান করেন কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮০ কৃষকের মাঝে প্রতি ২০ জনকে ১ কেজি করে সূর্যমুখি বীজ, ১৫০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ১০০ জনকে ২ কেজি করে ভুট্টা বীজ, ১০ জনকে ১০কেজি করে চীনাবাদাম বীজ সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমপিও সার এবং ভুট্রা চাষে ডিএপি ২০ কেজি ও চীনা বাদাম চাষের জন্য এমওপি ৫ কেজি সার বিতরণ করা হয়।