শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

নানিয়ারচরে পূজামণ্ডপ পরিদর্শনে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ

১৬৬

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বরের নেতৃত্বে রাঙ্গামাটির নানিয়ারচরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মণ্ডপ পরিদর্শন করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রবিবার (২২ অক্টোবর) বিকেলে নানিয়ারচর বাজার সদরস্থ শ্রী শ্রী জগ্ননাথ মন্দিরের পূজা মণ্ডপটি পরিদর্শন করেন নেতারা । পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং পূজা কমিটির নিকট নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় ও পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান নেতারা।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল আহম্মদ তালুকদার, সদস্য আশিষ দাশ গুপ্ত, সদস্য শ্যামল মিত্র, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক তালুকদার উপস্থিত ছিলেন।