শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদুতে ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ

১২৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৪জন বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে মাইনীমূখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, লংগদু থানার এএসআই আব্দুল জব্বার এর নেতৃত্বে পুলিশের একটি দল এবং মাইনীমূখ বাজার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল প্রমূখ।

জানা যায়, শনিবার সাপ্তাহিক হাটের দিন মাইনীমূখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন ব্যবসায়ীরা। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন মাইনীমূখ বাজারে জাল বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় জাল বিক্রেতা মোঃ ফারুক মিয়া রুহুল আমিন মোঃ আব্দুল গনি ও রাহিম নামের চারজন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে ১৯৫০ ধারায় আর্থিক জরিমনা করা হয়। পাশাপাশি তাদের দোকান থেকে জব্দ করা ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।

উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। উপজেলায় মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা করে চার জনকে মোট ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকা-ে সম্পৃক্ত না থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।