শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে খাগড়াছড়ির এমপি-চেয়ারম্যান-ডিসি-এসপি

১৫৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ। আর এ আনন্দ ভাগাভাগি করে নিতে মানিকছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আসেন ২৯৮নং খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা (প্রতিমন্ত্রী পদমর্যাদার), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর। শনিবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় মানিকছড়ি শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালি মন্দির ও পরে তিনটহরী পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির হাতে অনুদান প্রদান করেন।

পরিদর্শকালে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউএনও রক্তিম চৌধুরী, মানিকছড়ি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, ওসি মোঃ আনচারুল করিম, জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, শাহিনা আক্তার, জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সফর সঙ্গীদের নিয়ে পার্শবর্তি লক্ষ্মীছড়ি উপজেলায় পূজামন্ডপ পরিদর্শনে যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা (প্রতিমন্ত্রী পদমর্যাদার)।