শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

‘ছায়ানীড় লংগদু’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প

৬০৪

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদুতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর উদ্যোগে ও লংগদু ডায়াগনস্টিক সেন্টার এর সৌজন্যে এবং ৪নং বগাচত্তর ইউনিয়ন পরিষদ এর সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালিত হয়। শুক্রবার সকাল ১০ টা থেকে বগাচত্তর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ৪নং বগাচত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল বাশার।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছায়ানীড় লংগদু এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক, সদস্য আল আমিন ইমরান,ইউপি সদস্য দেলোয়ার হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, নাছির উদ্দীন, মোঃ জসিম উদ্দীন মোঃ সোহেল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং পরিচালনা করেন লংগদু ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. আনিছুর রহমান, এমবিবিএস, সিএমইউ (আল্ট্রসানোগ্রাফি) বি.এম ্ ডি.সি. রেজি নং -এ- ১২৩৭৮৮। মহিলা রুগী দেখেন ডাঃ ইসরাত জাহান, এমবিবিএস, সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি) বি.এম. ্ ডি. সি. রেজি নং -এ- ১০৬৩৬৮। পরিচালনা করেন লংগদু সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ( এম টি ল্যাব) মোঃ আবুল হোসেন (লিটন), রিংকু চাকমা ও মুক্তা আক্তার। এতে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এসময় এলাকার গরীব, অসহায় দরিদ্র রোগীরা ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সামাজিক সেবামূলক সংগঠন ছায়ানীড় লংগদু ও লংগদু ডায়াগনস্টিক সেন্টারের প্রকি কৃতজ্ঞতা জানান।

সংগঠনটি জানায়, এসব কার্যক্রমের মধ্যে দিয়ে ভবিষ্যতে কারো রক্তের প্রয়োজন হলে এসব গ্রুপ ধারীদের নিকট হতে রক্ত পাওয়া যাবে এবং এদের কারো রক্ত লাগলেও তা সহজে খুজে পাওয়া যাবে। দূর্গম এলাকার গরীব, অসহায়, রোগীদের চিকিৎসা সেবা পথ কিছুটা হলেও সুগম হবে এই লক্ষ-উদ্দেশ্যকে সামনে রেখেই বিভিন্ন ইউনিয়ন ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়।