শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে পুলিশ কনস্টেবল মাদক সহ জনতার হাতে আটক

১১৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়া সড়কে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার সময় সাজ্জাদ হোসেন (২৭) নামে রামগড় থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৮ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার ভূঁজপুর থানার বাগানবাজার ইউপির চিকনছড়া বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ৭৪ বোতল ফেনসিডিল সহ সকালে আটক করে বাগানবাজার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন।

আটক কনস্টেবল সাজ্জাদ হোসেন (স্টাফ নং- ১৬৯৪) সে নাটোর জেলার বড়ই গ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবল কে ফেনসিডিল সহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করলে তিনি পুলিশকে খবর দেন।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সে গতরাত ডিউটির পর থেকে থানায় উপস্থিত নাই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি তিনি কিছু জানেন না বলে জানান।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজন কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই এর পর বিস্তারিত জানা যাবে। এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।