শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় হার পাওয়ার‘র ৫মাস ব্যাপি উইমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষন উদ্বোধন

১৪২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ও আত্ননির্ভশীল করার লক্ষে ৫মাস ব্যাপি উইমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষন শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮অক্টোবর) সকালে শেখ রাসেল দিবস উপলক্ষে সরাসরি বঙ্গবভন থেকে লাইভে সারাদেশের ন্যায় দীঘিনালায়ও হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ৫মাস ব্যাপি উইমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষনের উদ্বোধন ঘোষনা করেন। এতে দীঘিনালা প্রশাসন ও তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদপ্তর দীঘিনালার আয়োজনে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৫জন নারী হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ৫মাস ব্যাপি উইমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষনে অংশ নেয়।

ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষনে সার্বিক দায়িত্ব পালন করছেন দীঘিনালা তথ্য ও যোগাযোগ অধিদপ্তর‘র কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করবে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ আনিছুর রহমান। ই-কমার্স প্রশিক্ষনার্থী সমাপ্তি চাকমা ও জান্নাতুল ফেরদৌস মাইফুল বলেন, চাকুরী পিছু না ঘুরে নিজে উদ্ধুক্ত্যা হয়ে অন্য জনের কর্মংস্থান সৃষ্টি করার জন্য প্রশিক্ষন নিতে ভর্তি হয়েছি। অনলাইনে বিজনেস করার জন্য কোর্সটি করছি।

মোছাঃ রুপা আক্তার, লক্ষিতী ত্রিপুরা, মোছাঃ নাজমা আক্তার, জান্নাতুল নাইম ও সুমিত্রা রানী দাশ সবাই বলেন, আমরা ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষনে নিয়ে নিজেরা অনলাইনের মাধ্যমে ব্যবসা করব। যেমন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠিদের তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী, নকঁশী কাঁথা, বেতের তৈরি জিনিস পত্র, কাপড়, স্থানীয় পাহাড়ে বিভিন্ন ফলমূল, বিভিন্ন ধরনে আচার ও স্থানীয় খাবার ইত্যাদি ব্যবসা ঘরে বসে করতে পারব এবং উদ্ধুক্ত্যা হয়ে অনেককে কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য এধরন উদ্যেগ নেয়ায় অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।

মোঃ রিয়াজ উদ্দিন বলেন, অনলাইন ভিত্তিক বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষন নিয়ে নারী নিজেরা স্বাবলম্বী হতে পারে। ঘরে বসে ই-কমার্স এর মাধ্যমে ব্যবসা করতে পারে। অনলাইন থেকে ইনকাম করতে পারবে। বর্তমান সরকার হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষে নানা ধরনে প্রশিক্ষন প্রদান করা শুরু করেছে।