শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে সেবা নিল ৭শত মানুষ

৭৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের তত্তাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সাত শতাধিক মানুষকে চিকিৎসা এ সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। গত শনিবার সকালের দিকে বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

এর আগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে আছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, অর্থাভাবে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠির লোকজন শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বয়োবৃদ্ধ কুসুম বালা ত্রিপুরা বলেন, অনেকদিন ধরে টাকার অভাবে চিকিৎসা ও ঔষধ কিনতে পারিনি। সেনাবাহিনী আমাকে চিকিৎসার পাশাপাশি ঔষধ দিয়েছে।

স্থানীয় সমাজসেবী শিরিন বালা ত্রিপুরা বলেন, সেনাবাহিনী সবসময়ই তাদের মানবিক কর্মকান্ড নিয়ে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকের চিকিৎসা ক্যাম্প তারই বহি:প্রকাশ।

একই সময়ে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসাবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুইটি পুজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি একটি মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক। এছাড়াও চিকিৎসা ও ঘর নির্মানের জন্য অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান।