শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় ১০টি পুজামন্ডপে দূর্গা পূজা উৎযাপিত হবে

১০৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় এবার ১০টি পূজামন্ডপে সারদীয় দূর্গা পূজা উৎযাপিত হবে। ৮টি প্রতিমা ও ২টিতে ঘটপূজা মধ্যে দিয়ে পালন করা হবে এবারের দূর্গা উৎসব। ইতিমধ্যে প্রতিমা তৈরি শেষ করে রংতুলির কাজ শুরু করেছে প্রতিমা তৈরির কারিগররা। দূর্গাপুজা উৎসবে সকল সম্প্রদায়ের মিলন মেলা ঘটে। দীঘিনালায় উপজেলার বোয়ালখালী নারায় মন্দির ও দীঘিনালা থানা বাজার সনাতন শিব মন্দিরের এই ২টি মন্দিরের দূর্গাপুজায় সকল সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে।

দীঘিনালা উপজেলায় সবচেয়ে পুরাতন মন্দির বোয়ালখালী পুরাতন বাজার নরায়ন মন্দির সভাপতি মৃদুল সেন বলেন, পুজা উৎসবকে কেন্দ্র সকল সম্প্রদায়ে মানুষের মিলমেলা ঘটে। সকল সম্প্রদায়ের মানুষজন দূর্গাপুজা দেখতে আসেন। প্রতিমা তৈরির কাজ শেষ রংতুলির কাজ প্রায় শেষ পর্যায়। আগামী ২০অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপি সার্বজনীন দূর্গাপুজা পালন করা হবে।

দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দির‘র সভাপতি শ্রী শিবু চন্দ্র দে বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। রং তুলির কাজ চলছে। উপজেলার সবচেয়ে জার্কজমক পূন্য ভাবে সারদীয় দূর্গাপুজা উৎযাপন করা হবে এই মন্দিরের। দূর্গাপুজা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা ঘটে। দূর্গাপুজা মন্ডপে নিরাপত্তর জন্য সর্বক্ষনিক সিসি ক্যামেরার আওতায় থাকবে।

দীঘিনালা থানা পুলিশ পরির্দশক (এসআই) মোঃ হাবিব বলেন, দীঘিনালায় ১০টি পুজামন্ডপে দূর্গাপুজা উৎযাপিত হবে। পুজামন্ডপে খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক প্রত্যকটা পুজা মন্ডপে পুলিশ সুপার, দীঘিনালা থানা পুলিশ ও বিটপুলিশের নাম্বারসহ ব্যানার থাকবে। প্রতিটি পুজামন্ডপে পুলিশ ও আনসার ডিভিপি মোতায়েন থাকবে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মোবাইল টিম সার্বক্ষনিক স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।