শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে সিসিটিভি দেখে শনাক্ত চোর: মালামালসহ আটক ১

২২৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাইয়ে বিএফআইডিসি, এলপিসি শাখার যান্ত্রিক কারখানায় চুরির ঘটনায় সিসিটিভি দেখে শনাক্ত করে মালামালসহ চোরকে আটক করা হয়েছে। জানা যায়, রবিবার ভোর রাত ৪টায় এলপিসি ওর্য়াকসপের পিছনের জানালা ভেঙ্গে ২জন চোর কারখানা হতে মটোর, আরথিংতারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নেয়। ভার হয়ে যাওয়ায় নিরাপত্তা প্রহরীর আচকরতে পেরে কিছু বস্তা ভর্তি মালামাল রেখে এবং কিছু নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তী এলপিসি শাখার কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সিসিটিভি দেখে চোরদ্বয়কে শনাক্ত করে।

এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস (হিসাব) কর্মকর্তা জানান, আমরা সিসিটিভি দেখে ২জন চোর কালু (৩০) পিতা মৃত মনির আহম্মদ ও মোঃ শাহিন (২৫)পিতা মোঃ ইদ্রিসকে শনাক্ত করি। এরা সকলে ৪নং ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মোনাফ টিলায় বসবাস করে।

এলপিসি শাখার নিরাপত্তা পরিদর্শক উশোয়েইনু মার্মা জানান, দুপুর ১টার দিকে আমরা আনসারকে নিয়ে চুরি হওয়া মালামালসহ চোর শাহিনকে গ্রেপ্তার করি। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।