শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই পাল্পউড বাগানে বন্যহাতির মৃত্যু

২১৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বাগান রাইখালী মতি পাড়ায় বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২অক্টোবর) সকালে বন বিভাগ মৃত্যু হাতিটি উদ্বার করে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মতি পাড়া কাঠালতলী এলাকায় বনের মধ্যে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী ঘটনাটি স্থানীয় ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত্য হাতিটি দেখতে পাই। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী ও চট্রগ্রাম বন্যপ্রাণী টিম ঘটনাস্থলে পৌছায়। হাতিটি বয়স অনেক বেশী। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে।

এদিকে বন্যহাতির মৃত্যুর সংবাদ শুনে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম(ডিএফও) ঘটনাস্থলে ছুটে যায়। এই বিষয়ে বন বিভাগের পক্ষ হতে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যে স্থানে হাতিটি মারা গেছেন সেখানে মাটি খুঁড়ে হাতিটি পুঁতে ফেলা হবে জানায় বন বিভাগ।