শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ২

১৪৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি ৫১ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৮অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলাধীন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৫১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পার্শ্ববর্তী গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি এলাকার ডানপ্রু মারমা রেশমী (২৭) ও মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার মোঃ মোক্তার হোসেন (২৫) নামের দুজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, মানিকছড়ি থানার এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহামুনি এলাকায় বিশেষ অভিযানে ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি সিএনজি যোগে দুজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতল এলাকার মদিনা বিরিয়ানি হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৫১ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাই মদসহ দুজনকে আটক করে। সেই সাথে একটি সিএনজি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান,আকটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।