শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে ৪৫ বিজিবি জোন কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান

২১১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক শান্তি সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের আওতাধীন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (০৯ অক্টোবর) সকালে উপজেলা বরকল ৪৫ বিজিবি জোন সংলগ্ন অবকাশে বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি)এসব অনুদান প্রদান করেন।

জানা যায়, বরকল জোনের পক্ষ থেকে অনুদান হিসেবে জোনের আওতাধীন বরকল সদরে ঈদে মিলাদুন্নবী উদযাপন লক্ষ্যে পরিচালনা কমিটিকে নগদ ১০হাজার টাকা,আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পরিচালনা কমিটি কে নগদ ১০হাজার ও বরকল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি হাফেজ মোঃ আঃ রহিম কে চিকিৎসার জন্য নগদ ৭হাজার টাকা প্রদান করা হয়।এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে আন্দারমানিক(মাইসছড়ি) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য ফুটবল ২টি,ভলিবল ২টি,গোলবার নেট ১জোড়া ও ক্যারাম বোর্ডসহ খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর জানান, দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনগণের মধ্যে বরকল জোন নিরলস কাজ করে আসছে।স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জনের প্রতীক হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন।ভবিষ্যতে বরকল জোন কর্তৃক আরও এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।