শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড

১৩৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ আকতার হোসেন (২৪) নামের এক বালু উত্তোলনকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার গোরখানা এলাকায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার বড়বিল এলাকার মোঃ আকতার হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০০৯ এর ১১ ধারা অপরাধে শাস্তির আওতায় এনে ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।