শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে নিহত ইউপি সদস্য, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও অটোরিক্সায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান

১৮৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসী কর্তৃক নিহত ইউপি সদস্য, স্বেচ্ছাসেবকলীগ নেতা সজিবুর রহমান ও অটোরিকশা জ্বালিয়ে দেয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। রবিবার (৮অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় কাপ্তাই ইউনিয়ন আ’লীগের আয়োজনে কাপ্তাই ৪নং ইউপি মাঠ প্রাঙ্গণে এ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান করা হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আকতার আলমের সঞ্চালনায় এবং কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন ফরহাদ। এছাড়া অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ন-সম্পাদক আব্দুল ওহাব, সাগর চক্রবর্তী (সাবেক কাপ্তাই ইউনিয়ন সভাপতি), উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একরামুল হক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি শহিদ উল্লাহ বাপ্পি, যুব মহিলালীগ সভাপতি মেচিং মারমা, কৃষকলীগ সভাপতি সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা লীগ সভাপতি মানোয়ার জাহান, নিহত ইউপি সদস্য সজিবুর রহমানের মেয়ে নুসরাত জাহান, আ’লীগ নেতা এরশাদুল কবির চৌধুরী, বদরুল আলম জিপু এবং চন্দ্রঘোনা সিএনজি সমিতির সভাপতি এয়াকুব আলী।

এসময় প্রধান অতিথি দীপংকর তালুকদার, এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে রোল মডেল। প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন।

পরে সন্ত্রাসী কর্তৃক নিহত ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিবুর রহমানের পরিবারকে ৫ লক্ষ ও আগুন দিয়ে অটোরিকশা পুড়িয়ে দেয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ লক্ষ ৭০হাজার টাকা নগদ প্রদান করা হয়। এসময় কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগঠন ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।