শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত

১৭৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা জন্ম সনদ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিস, মমতা আফরিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মানস চন্দ্র দাস, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ-আলম মজুমদার।আলোচনা সভা শেষে ৪০ জনকে নতুন জন্ম-সনদ ও উপহার প্রদান করা হয়।লক্ষ্য মাত্রায় রামগড় ইউপি জন্ম ২২০জন,মৃত্য ৪২ জন ও অর্জন জন্ম ৬৫ মৃত্যু ৩৬জন এবং পাতাছড়া ইউপি জন্ম ৭৫জন মৃত্যু ২১জন ও অর্জন জন্ম ১২২, মৃত্য ২৪ জন। লক্ষ্য মাত্রা অর্জনে শ্রেষ্ঠ চেয়ারম্যান কাজী নরুল আলম ও শ্রেষ্ঠ সচিব সোহেল রানা, গ্রাম পুলিশ মহিউদ্দিন কে পুরস্কার প্রদান করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সরকারি- বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা জনপ্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।