শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

এটাই প্রকৃত মানবতা

দীঘিনালায় ২শ ৭৪ পরিবারকে রেড ক্রিসেন্ট এর নগদ অনুদান প্রদান

২২৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক সময়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ডেনিশ রেড ক্রসের আর্থিক সহযোগিতায়দীঘিনালা উপজেলার মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের ২শত৭৪ পরিবারকে ৬ হাজার টাকা হারে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহাম্মদ আবুল হাসনাত খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলার নারী ভাইস-চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সকল দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মানবিক সহায়তা করছে। এটাই প্রকৃত মানবতা।’ আলোচনা শেষ ২শত ৭৪জন পরিবারের মাঝে ডেনিশ রেড ক্রসের আর্থিক সহায়তার নগদ অর্থ ৬হাজার টাকা করে তুলে দেন।