শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার- বীর বাহাদুর

২৫১

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনবান্ধব ও উন্নয়নের রোল-মডেলে সরকার। এই সরকারের আমলে পার্বত্য এলাকার অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন তরান্বিত হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার যে উন্নয়ন করেছে তার সুফল পাচ্ছে পার্বত্যবাসী। প্রতিটি উপজেলায় সড়ক যোগাযোগসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আর আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৩৩ কোটি ব্যয়ে ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে থানচি মাল্টিপারপাস হলরুমে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর সৎ নের্তৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সরকারে আমলে সমতলের মত পার্বত্য এলাকায় যে উন্নয়ন হয়েছে অন্য কোন দলের সরকার দেশের এতটা উন্নয়ন করেনি। শিক্ষার কোন বিকল্প নেই, আর আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। দেশের দরিদ্র ও ক্ষুধামুক্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে আগামীতেও আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান পাবর্তমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।

এসময় সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল আনোয়ার, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদারসহ বিভিন্ন সরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।