শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

৭৬৩

॥ মোঃ আলমগীর হোসেন লংগদু ॥

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক সল্পতা পূরণ অপরিহার্যতা ” এই শ্লোগানকে সামনে রেখে লংগদু উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রাবেতা মডেল উচ্চ বিদয়ালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর), সকাল ১১টায় রাবেতা মডেল উচ্চ বিদয়ালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হেলীপ্যাড হয়ে বিদ্যালয়ের আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক নুরল করিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন লংগদু ইবনে সিনা ট্রাস্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রজেক্ট কো-অডিনেটর মোঃ নুরুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন, ইবনে সিনা ট্রাস্ট হাসপাতালের সিনিয়র সহকারী ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম । লংগদু প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, বিদ্যালয়ের সাবেক ছাত্র আবু বক্কর ছিদ্দিক মামুন, আবু দারদা আরমান খান, ও আব্দুল করিম, রাবেতা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

শেষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সকল শিক্ষকদের নিয়ে কেক কাটা হয় ও শিক্ষকদের শিক্ষার্থীদের পক্ষ হতে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুল, গুলশাখালী আদর্শ উচ্চ বিদয়ালয়, লংগদু বালিকা উচ্চ বিদয়ালয়, আটারকছড়া উচ্চ বিদয়ালয়, বগাচতর মহাজন পাড়া উচ্চ বিদয়ালয় উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়।