শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে চোলাইমদ বহনকারী প্রাইভেটকারসহ আটক ৩

১৮২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদসহ তিন মাদক কারবারীকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ। সেই সাথে দেশীয় তৈরি চোলাইমদ বহন কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার গাড়িটানা বাজার এলাকায় চেক পোষ্ট বসিয়ে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মোঃ মিজান (২৬), আবু তৈয়ব (২৭) ও রাজীব রনি দাশ (৩০) নামের তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি থানার এসআই সুমন কান্তি দে সঙ্গীও ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খাগড়াছড়ি থেকে দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে তিনজন মাদককারবারি দুটি প্রাইভেটকারযোগে চট্টগ্রামের উদ্দেশে রওয়া দিয়েছেন। এমন সংবাদ পেয়ে উপজেলার গাড়িটানা এলাকা তাৎক্ষনিক চেক পোষ্ট বসিয়ে দেশীয় তৈরি ১৫০ লিটার চোলাইমদসহ তিনজনকে আটক করে এবং চোলাইমদ বহণকারী দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করার পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।