শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লামার সন্তান মুহিব উল্লাহ

১৩৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সম্মানজনক প্রিমিয়াম প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম “ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম” (ওঠখচ) এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন লামার সন্তান ড. মোঃ মুহিব উল্লাহ। ইংরেজি ভাষা শিক্ষাদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে সামাজিক ন্যায়বিচারের ব্যাপারে সচেতনতা সৃষ্টি সংক্রান্ত গবেষণার জন্য ওনাকে এই পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়।

এছাড়া ২০১২ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া ইউএসএ তে পাঠদান করেছেন। তিনি এনিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দুইবার স্কলারশিপ পেয়েছে। যা অত্যন্ত সম্মানজনক এবং গৌরবের।
ড. মোঃ মুহিব উল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা এবং গবেষণার পাশাপাশি তিনি বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারস অ্যাসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি আমেরিকার এক্সচেঞ্জ এলামনাইদের সংগঠন গ্লোবাল এইড ফর ডেভলপমেন্ট (এঅঝউ) প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই প্রোগ্রামের একজন অংশগ্রহণকারী ছিলেন।
এদিকে ড. মুহিব উল্লাহ পিএইচডি ডিগ্রী লাভ করায় লামার সর্বস্তরের মানুষ ও শীর্ষ জনপ্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, এই অর্জনের জন্য আমরা লামাবাসী অভিনন্দন জানাই এবং উত্তরোত্তর সফলতা কামনা করি।