শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা দিয়েছে প্রানী সম্পদ বিভাগ

১৭২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধিদপ্তরের অধীনে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলায় পিপিআর রোগের ভ্যাক্সিনেশন দেয়া হচ্ছে। বুধবার (৫অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পযন্ত এ টিকা কার্যক্রম চালু রাখা হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাপ্তাই ৪নং ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডে বিনামূল্যে ভেড়া ও ছাগলের টিকা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ জাকিরুল ইসলাম, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তংচংগ্যা, বিশ্বমিত্র চাকমাসহ এআই টেকনিশিয়ান ও ভ্যাকসিনেটরবৃৃন্দ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী জানান, গত ৩০ সেপ্টেম্বর হতে পিপিআর টিকা চালু করা হয়েছে। আগামি ৯অক্টোবর এ কার্যক্রম শেষ হবে। তিনি জানান, গত ৬দিনে প্রায় ৪হাজারের অধিক ছাগল ও ভেড়াকে টিকা দেয়া হয়েছে।