শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালা থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

১১২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছপালার বিকল্প নাই খাগড়াছড়ির দীঘিনালা থানার উদ্যোগে থানায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বিকালে থানার আঙ্গিনায় শতাধিক ফলজ ও বনজ গাছ রোপনের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” প্রতিপাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলার সর্বত্র বৃক্ষ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দীঘিনালা থানার আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ সহ শতাধিক চারা রোপণের মধ্যে দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও থানা এলাকার আশপাশের সবাইকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতেও উৎসাহ প্রদান করেন তিনি। এ সময় দীঘিনালা থানার ওসি (তদন্ত) মোঃ শরিফ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।