শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত কাপ্তাই

১৩৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ঈদের ছুটিতে এখন পর্যটকে মুখরিত। গত তিন দিন যাবৎ কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছেঅ কোনো কোনো বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে। কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উপলক্ষে বিভিন্ন রঙে সাজিয়ে রেখেছে পর্যটন কেন্দ্রগুলো।

কাপ্তাইয়ের ওয়াগ্গা রিভারভিউ পার্কে, প্যানোরোমা জুম রেস্তোরাঁয়, কাপ্তাই লেক প্যারাডাইস, প্রশান্তি পার্ক শিলছড়ির নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছে। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন। অনেক পর্যটক রাত্রি যাপন করার জন্য বুকিং চাইলেও না পেয়ে ফিরত চলে যায়।

কাপ্তাইয়ে প্রশান্তি পার্ক নিসর্গ ভ্যালী বেড়াতে আসা ঢাকা থেকে সোহাগ, কুমিল্লা থেকে রানা ও আঁখি বলেন, কাপ্তাই পাহাড়,লেক,কর্ণফুলী নদী বিভিন্ন পশুপাখি দেখে আমাদের মন জুড়িয়ে গেছে।

কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্টুরেন্ট এবং পড হাউসের পরিচালক নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম পরিবেশে অবস্থিত আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটছে ঈদের ছুটিতে। ঈদের দিন থেকেই আজ পর্যন্ত মুখরিত আছে আমাদের রেস্তোরাটি। এছাড়া নিসর্গ পড হাউজের সবকটি কটেজ বুকিং রয়েছে।