শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাঘাইছড়িতে শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল এর ঈদ উপহার

১৫৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। বুধবার (২৮ জুন) সকাল ১১ টায় বাঘাইহাট জোনের মাঠে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়।

এসময় সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌহিদুর রহমান সহ জোনের বিভিন্ন পদবীর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, চিনি, আটা, তৈল, ডাল, লবণ, আলু ।

এসময় জোন কমান্ডার বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করতেই সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের এটিও নিয়মিত অংশ। আমরাও চাই সবাই ঈদ আনন্দে মেতে উঠুক তাই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী নিয়মিত এমন মানবিক সহায়তা প্রদান করে থাকে। প্রত্যেকের শান্তি ও সম্প্রীতির জন্য বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণ কাজগুলো করে যাচ্ছে।

অপর দিকে সেনাবাহিনীর দেয়া এসব ঈদ সামগ্রী পেয়ে হতদরিদ্র প্রত্যেকেই খুশি। এই ঈদে তারাও আনন্দ করতে পারবে বলে। তারা প্রত্যেকেই সেনা বাহিনী সহ সকলের জন্য দোয়া করেন এবং মঙ্গল কামনা করেন।