শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যশস্য বিতরণ

১২৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মাটিরাঙ্গার ১২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে খাদ্যশষ্য বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালের দিকে বরাদ্ধ পাওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বরাদ্ধ (ডিও) তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

এসময়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইশতিয়াক আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, তাইন্দং ইউপি চেয়ারম্যান মোঃ পেয়ার আহম্মদ মজুমদার, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রহমত উল্ল্যাহ ও বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবসময় আন্তরিক মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর এমন উপহার তারই বহি:প্রকাশ।

দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ ভান্ডার থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অনুকূলে ৮০০ মেট্রিকটন খাদ্যশস্য (চাল) বরাদ্দ প্রদান করা হয়। প্রাপ্ত বরাদ্ধ হতে খাগড়াছড়ির জেলা প্রশাসক মাটিরাঙ্গা উপজেলায় ৯০ মেট্রিকটন খাদ্যশস্য উপ-বরাদ্দ প্রদান করেন।

মাটিরাঙ্গার ৪টি প্রতিষ্ঠানে ১.৫ মেট্রিক টন, ৪৩ টি প্রতিষ্ঠানে ১ মেট্রিক টন এবং ৮২ টি প্রতিষ্ঠানে ০.৫ মেট্রিক টন করে খাদ্যশষ্য প্রদান করা হয়। এর মধ্যে মসজিদ ৬০ টি, মন্দির ও ক্যায়াং ৩৯টি, মাদ্রাসা ও এতিমখানা ৩০টি সহ সর্বমোট ১২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে এসব বরাদ্দ প্রদান করা হয়।