শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিজিবি‘র চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা সম্পন্ন

১৩৪

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলাস্থ ইনডোর স্টেডিয়ামে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা-২০২৩ এর চুড়ান্ত খেলা বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়ন অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন হতে ২০১ জন খেলোয়াড় ১০টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। চুড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ০৩টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ০২টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন এবং ছোটহরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি) ০২ টি স্বর্ণ এবং ০২টি রৌপ্য পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। বিজ্ঞ বিচারক মন্ডলির বিবেচনায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর সিপাহী মোঃ আহসান হাবীব শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সিপাহী মোঃ শিবলু আহমেদ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিজিবি রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম এর পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল এসএম শফিকুর রহমান, পিএসসি, আর্টিলারি ও খাগড়াছড়ি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন পদবীর অফিসার, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ১৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীগণ অংশগ্রহণ করছে। ‘‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে। সেই সাথে ‘‘খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ রাখা এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়” এই মুল মন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা পরিচালিত হয়েছে।