শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বিকালে উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম।

উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহেরাজ হোসেন এর সঞ্চালনায় আয়োজিত সভায় দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি তুফান চাকমা, সদস্য ও দৈনিক রাঙ্গামাটি স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সদস্য ওমর ফারুক উপস্থিত ছিলেন।

সভায় নানিয়ারচর উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, জনদূর্ভোগ ও জনস্বার্থে সংবাদ প্রচার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তারা সাংবাদিক দম্পতি সাগর রণি হত্যাকাণ্ড, বোরহান উদ্দিন হত্যাকাণ্ড ও সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন এবং হয়রানি বন্ধ সহ এ সকল মামলায় আসামীদেরকে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবি জানান।