শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে ইক্ষু ও সাথী ফসল চাষ শীর্ষক মাঠ দিবস পালিত

১৮৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাতে ইক্ষু ও সাথী ফসল চাষ শীর্ষক মাঠ দিবস পালন করা হয়। রবিবার সকাল ১০টায় কাপ্তাইয়ের ফুলতলী পাড়া কৃষক মাঠে এ দিবসটি অনুষ্ঠিত হয়।
দিবসটিতে প্রধান আলোচক ছিলেন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ। তিনি জানান, উন্নতজাতের ইক্ষু বা আখ চাষাবাদ অত্যন্ত লাভজনক এবং ফলন বেশি হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অর্থকারী ফসল আখের সাথে সাথী ফসল ও আন্তঃফসল হিসেবে অন্যান্য ফসল চাষাবাদ করায় শস্যের নিবিড়তা বাড়ানোর পাশাপাশি লাভ বেশি হওয়ায় এটি ব্যাপক সম্ভাবনার চাষাবাদের দিগন্ত উন্মোচিত হয়েছে।
কর্মসূচির কনসালটেন্ট ধনেশ্বর তঞ্চ্যাঙ্গা এ জাতের চাষাবাদের কারিগরি বিষয়গুলো স্থানীয় কৃষকদের মাঝে উপস্থাপন করেন। কাপ্তাইয়ের স্থানীয় উপকারভোগী চাষী,আগ্রহী চাষী ও আবাদকৃত ইক্ষু চাষীসহ স্থানীয় ৬০ জন কৃষক অংশ নেয়। ইক্ষুর সিও ২০৮ জাত চাষের বিষয়ে স্থানীয় কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।