শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে আগরবাগানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বন বিভাগ

১৮৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে আগরবাগানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বন বিভাগ। শনিবার (১০জুন) ভোর ৬টা হতে ৭টা পর্যন্ত কাপ্তাই কামিল্যাছড়ি আগরবাগানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৫একর জায়গা দখল মুক্ত করল বন বিভাগ। দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কামিল্যাছড়ি বিটের বনের মধ্যে আগর বাগান গাছপুড়ে তার ভিতরে অবৈধ স্থাপনা তৈরি করা হলে বন বিভাগ এ উচ্ছেদ অভিযান করে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, আগর বাগানে বন বিভাগের সরকারি জায়গায় আগর বাগন পুড়ে কিছু দুর্বৃত্ত অবৈধ স্থাপনা গড়ে তুলে। খবর পেয়ে বন বিভাগীয় কর্মকর্তার নির্দেশ মোতাবেক অভিযান করা হয়। অবৈধ উচ্ছেদ ভেঙ্গে দিয়ে ৫একর জায়গা জবর দখল মুক্ত করা হয়। তিনি আরোও জানান ইতি পূর্বে জবর দখল কারি হিটলার দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। নতুন করে আরোও একটি মামলা করা হবে।এবং দখলমুক্ত জায়গায় নতুন করে বাগান সৃজন করার কথা জানান।