শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিত করণের লক্ষে মতবিনিময় সভা

১১১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে ও মানিকছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিত করণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য ও তথ্য অফিসের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন করেন রামগড় তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ওসি মোঃ আনচারুল করিম। তাছাড়া সভার শুরুতেই সরকারের নানা উন্নয়ন মূলক কর্মকান্ড চলচিত্র আকারে প্রদর্শন করা হয় এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিতা বিতরন করা হয়।

সভায় বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সেবাসমূহ সহজিকরণের পাশাপাশি দ্রুত সমেয়র মধ্যে তা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে পারলে সরকারে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা। তাই আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ পূরণে তথ্য অফিসের কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে তা পৌছে দেয়ার পরামর্শ দেন বক্তারা।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।