শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

১১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭জুন) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।

সন্ত্রাসী তৎপরতা নির্মুলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সব সময় সকলের পাশে থাকবে।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।