শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ি জেলার ‘শ্রেষ্ঠ’ ওসি মাটিরাঙ্গা থানার মোঃ জাকারিয়া

১১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক করাসহ চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া।

সোমবার (৫জুন) মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতার মে-২০২৩ মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়ার নাম প্রকাশ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম।

এ অর্জনকে মাটিরাঙ্গার জনগণের জন্য উৎসর্গ করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয় মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম মহোদয়ের আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। একইসাথে মাটিরাঙ্গা থানা এলাকার জনসাধারণের জন্য কাঙ্খিত পুলিশি সেবা প্রদান করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তিনি।