শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩৫

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জুন) সকালে মাদ্রাসা হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় ছাত্রী মায়সারা তাবাসসুম এর কোরআন তেলওয়াতে মাদ্রাসা সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হামিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী শাহ নুরুদ্দীন (রাহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, উপদেষ্টা মোঃ ইলিয়াস, মোঃ আলম, মোঃ সোলাইমান, আবুল হাসেমসহ অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ হামিদ উল্লাহ বলেন, একজন শিক্ষিত ‘মা’-ই পারেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে তাছাড়া নিজের অস্তিত্ব রক্ষার্থে ও জাতীয় জীবনকে সার্থক ও সুন্দরভাবে গড়ে তুলতে নারী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
পারিবারিক জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত পুরুষের পাশাপাশি নারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন বলে মনে করেন।

সভাপতি আবুল কালাম বলেন, বাইশারী ইউনিয়নের একমাত্র নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা এই দ্বীনি প্রতিষ্ঠান আধুনিক মানের গড়ে তোলার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।