শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

১০৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জোবায়ের হোসেন (৭) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তিনটহরী শিবির এলাকার মোঃ কামাল হোসেন’র পুত্র। মঙ্গলবার (২৩ মে) বিকেল ৫টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী শিবির এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে চা খেয়ে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বাতাসে উঠানে ছিড়ে পড়ে থাকা তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক মোঃ ফয়েজ আহমেদ জানান, পরবর্তী আইনী কার্যক্রম শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।