শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আমতলী ইউনিয়ন উপ-নির্বাচনে প্রথম ইভিএমে ভোট কাল

১১৮

মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাল। প্রথম বারে মতো মাটিরাঙ্গা উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হতে হচ্ছে। চলতি বছরের গত ১৭ই ফেব্রুয়ারি ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক স্ট্রোক করে মৃত্যুবরণ করার পর ওয়ার্ডটি শুণ্য হয়।

এদিকে আমতলী ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণের সব সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা থাকলেও ইভিএমে ভোট প্রদান করতে তারা প্রস্তুত রয়েছেন। নির্বাচনে, আছমত আলী (ফুটবল), মোস্তফা কামাল (তালা) আবুল কাশেম (মোরগ) মোহাম্মদ আলী (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৪জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আমতলী হাকিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অত্র ওয়ার্ডে পুরুষ ভোটারের সংখ্যা ৩৫৫ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩৫৮ জন মোট ভোটার সংখ্যা ৭শত ১৩ জন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রথম বারের মতো এ উপজেলায় ইভিএমে ভোট হলেও দুশ্চিন্তার কিছু নেই সংশ্লিষ্ট সকলকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।