শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তে কুকি-চীন সন্ত্রাসীদের গুলিতে ২ সেনা নিহত

১৫০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর বিছিন্নবাদী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) অতর্কিত সন্ত্রাসী গুলিতে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল রুমা রেমাক্রী প্রাংসা ও রাঙ্গামাটি বরথলি ইউনিয়নে মাঝখানে জাড়ুছড়ি পাড়া এলাকায় টহল দলের উপর অতর্কিত গোলাগুলি বিনিময় ঘটে বলে আইএসপিআর সূত্রে জানা গেছে। নিহতরা হলেন-রুমা জোন ২৮ বীর ক্যাম্পের সৈনিক মোঃ আলতাফ আহম্মদ ও মোঃ তৌহিদ।

আইএসপিআর জানিয়েছেন, বান্দরবানের রুমায় সেনাবাহিনী টহল টিমের উপর কুকি-চীন ন্যাশনাল আর্মি সন্ত্রাসীদের আইইডি বিষ্ফোরন ও অতর্কিত গুলিবর্ষনের ফলে সেনাবাহিনীর ২ সৈনিক নিহত সহ আরো ২ জন অফিসার আহত হন।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা রেমাক্রি প্রাংসা-রাঙ্গামাটি বরথলী ইউনিয়নে জাড়ুছড়ি পাড়ার এলাকায় কেএনএফ আস্তানা খবর পান। খবর পেয়ে সেনাবাহিনী একটি টহল দল সেই গোপন আস্তানায় বের হয়ে যান। জাড়ুছড়ি পাড়া কাছাকাছি পৌঁছালে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) আইইডি বিষ্ফোরন ও অতর্কিত গুলিবর্ষনের ফলে ঘটনাস্থলে দুজন সৈনিক নিহত ও দুজন অফিসার আহত হন। তাদেরকে দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। আহত দুই কর্মকর্তা চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।

স্থানীয় জনপ্রতিনিধি নাম প্রকাশের অনিচ্ছুক জানান, স্থানীয়রা মাধ্যমে শুনেছি বান্দরবান -রাঙ্গামাটি সীমান্তবর্তী এলাকায় রুমা রেমাক্রী প্রাংসা ও রাঙ্গামাটি বরথলি ইউনিয়নে মাঝখানে জাড়ুছড়ি পাড়া এলাকায় গোলাগুলি বিনিময় হয়েছে। কে বা কাদের সাথে হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।