শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় ৫ দিন ধরে একই মাদ্রাসার ৩ ছাত্র নিখোঁজ

১৩৮

॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫দিন ধরে একই মাদ্রাসার ৩জন ছাত্র নিখোঁজ রয়েছে। এলাকাবাসী ও স্বজনরা জানায়, তারা হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র গত বৃহস্পতিবার (১১মে ) বিকালে উপজেলার বর্ণাল ইউনিয়নের যামিনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকা হতে তারা নিখোঁজ হয়। নিখোঁজকৃত ছাত্ররা চাঁদ পুরের তরিকুল ইসলাম(১৪) মৃত কারুজ্জামানের ছেলে, মনসুর আলম মাসুম (১২) মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নের সৌদি প্রবাসি আমির হোসেনের ছেলে এবং আবুল কালাম (১৪) শান্তিপুরের আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মুঠো ফোনে জানান, ১১মে আসরের নামাজের পর থেকে তাদের কে খুঁঁজে পাওয়া যাচ্ছেনা। আসরের নামাজ পড়ে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। ছাত্রদের না পেয়ে সাথে সাথে অকিভাবকদের কে অবগত করেছি ।

ছাত্র অবিভাবক আবুল বসর জানান, ১১মে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে জানিয়েছেন আমার ভাতিজা মাসুম কে খুঁজে পাচ্ছেনা। পরে এ বিষয় মাটিরাঙ্গা থানায় জিডি করা হয়েছে।

এবিষয়ে ৩নং বর্ণাল ইউনিয়ন চেয়ারম্যানন ইলিয়াছ হোসেন জানান, ছাত্রদের নিখোঁজের ব্যাপারে অবগত আছি। ধারণা করা হচ্ছে পড়ালেখার চাপ বেশি হওয়ায় ছাত্ররা পালিয়ে গেছে।

এবিষয়ে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাকারিয়া জানান, নিখোঁজের ঘটনায় মাটিরাঙ্গা থানায় তিনটি পৃথক জিডি করা হয়েছে। নিয়মানুযায়ী পুলিশের বিভিন্ন দপ্তরে ম্যাসেস দেয়া হয়েছে। ছাত্রদের সন্ধানে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করছে।