শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে মাল্টি স্টোরিড হর্টিকালচার বাগান বিষয়ক প্রশিক্ষণ প্রদান

১২৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র আওতায় উপজেলার ২৬ জন উপকারভোগী সদস্যদের নিয়ে মাল্টি স্টোরিড হর্টিকালচার বাগান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ মে) সকাল ৯টায় উপজেলার বড়বিল পাড়া এলাকায় ১২ জন ও গত ১১ মে বৃহস্পতিবার উপজেলার উত্তর ফকিরনালা এলাকায় ১৪ জনসহ সর্বোমোট ২৬ জন উপকারভোগী সদস্যদের মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, হিমেল চাকমা ও মিতা তঞ্চঙ্গা ।

জলবায়ু পরিবর্তের ঝুকি মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাগান করা অপরিহার্য উল্লেখ করে প্রশিক্ষণে উপকারভোগীদের এগ্রো-ইকোলজি সম্পর্কে ধারনা প্রদান করেন। তাছাড়া বাগানের লেআউট, ভার্মি কম্পোস্ট সার, বৃষ্টির পানি সংরক্ষণ, কুইক কম্পোস্ট, বিভিন্ন ধরনের জৈব দ্রবণ প্রস্তুতি, মিশ্র ফলদ-বনজ ও ঔষধি বাগানের পরিচিতি ও রোপন দূরত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সুবিধাভোগীদের নিকট থেকে চাহিদা নেওয়া হয়েছে। তাদের মাঝে পরবর্তী মাসে চাহিদার অনুকূলে মিশ্র গাছের চারা বিতরণ করা হবে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশী করে গাছের চারা রোপনের পরামর্শ দেওয়া হয়।