শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মা‌টিরাঙ্গায় ইয়াবা সহ আটক ১

১১৬
মোঃ আবুল হাসেম, মা‌টিরাঙ্গা
খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় অভিযান চালিয়ে ২৪১২ পিস ইয়াবা সহ কামাল হোসেন (৩৩) নামে এক মাদকারবারীকে আটক করেছে মা‌টিরাঙ্গা থানা প‌ু‌লিশ। আটক কামা‌ল হোসেন কক্সবাজারে উ‌খিয়া উপ‌জেলার রাজাপালং ইউ‌নিয়‌নের বড়বা‌ড়িয়া নামক এলাকার মৃত দিল মোহাম্মদ এর ছেলে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে মা‌টিরাঙ্গা সরকারী ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য় গেইটের সামনে থেকে তাকে আটক করা হলেও আজ বিকালে আটকের বিষয়টি গণমাধ্যমে কে নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পু‌লিশ জানায়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া’র দিকনির্দেশনায়
এস আই মোঃ সাদ্দাম হোসেনের নেতৃ‌ত্বে সঙ্গীয় ফোর্সসহ টহল চলাকা‌লীন কামালের গতিবিধি স‌ন্দেহজনক মনে হলে পু‌লিশ তাকে তল্লা‌শি করে। এ সময় তার কা‌ছ থেকে ২হাজার ৪১২ পিচ ইয়াবা টেবলেট সহ তাকে আটক করা হয়।
প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত খাগড়াছ‌ড়িসহ দে‌শের বি‌ভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও পাচার ক‌রে আস‌ছে বলে সে স্বীকার করে।
মা‌টিরাঙ্গা থানার ওসি মোঃ জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, আটকৃত কামা‌লের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আই‌নে মামলা দায়ের করা হ‌য়েছে।